Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষাধিক বিচারাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি, নাম বাদের হার বেশি মহিলাদের

এসআইআরের প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর দক্ষিণ ২৪ পরগনায় বিচারাধীন ছিলেন পাঁচ লক্ষের বেশি ভোটার। তাঁদের ভবিষ্যৎ এখন বিচারকদের হাতে।

লক্ষাধিক বিচারাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি, নাম বাদের হার বেশি মহিলাদের
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : এসআইআরের প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর দক্ষিণ ২৪ পরগনায় বিচারাধীন ছিলেন পাঁচ লক্ষের বেশি ভোটার। তাঁদের ভবিষ্যৎ এখন বিচারকদের হাতে। প্রায় দু’সপ্তাহ ধরে বিচারাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তির কাজ চলছে। এর মধ্যেই জানা গিয়েছে, বুধবার পর্যন্ত ১ লক্ষ ১১ হাজারের মতো ভোটারের ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ বাতিল করেছেন বিচারকরা। বাদের তালিকায় মহিলাদের নাম বেশি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্তত ২০ শতাংশ মহিলার নাম বাতিল করা হয়েছে। কেন এমন অবস্থা? প্রশাসনিক মহলের দাবি, অনেক মহিলাই ঠিক মতো নথি দিতে পারেননি বলে মনে করছেন বিচারকরা। প্যান কার্ড দিয়ে লিঙ্ক করানোর চেষ্টা করেছেন কেউ কেউ। বাড়তি নথি না থাকায় অনেক বিচারক সেসব বিবেচনা করেননি। 

Advertisement

বর্তমানে ৬২ জন বিচারক নিষ্পত্তির করার কাজে যুক্ত রয়েছেন। ভিন রাজ্য থেকে যাঁরা এসেছেন, তাঁদের শহুরে বিধানসভায় নিযুক্ত করতে হয়েছে। ফলে এতদিন যে বিচারকরা যেখানে কাজ করছিলেন, সেখান থেকে অন্য বিধানসভায় স্থানান্তর করতে  হয়েছে। নিষ্পত্তিকরণের কাজে অনেক ব্লকেই ভোটারদের বাতিলের হার তুলনামূলক বেশি বলে জানা গিয়েছে। ক্যানিং, কাকদ্বীপ মহকুমা, বজবজ প্রভৃতিতে এই পরিস্থিতি হচ্ছে বলে খবর এসেছে জেলা প্রশাসনের কাছে। তালিকা প্রকাশের পর বোঝা যাবে বাতিল ভোটারদের কোন কারণে নাম বাদ দেওয়া হয়েছে। তবে শেষমেশ কত মহিলার নাম বাদ গেল, বা তার কোনো প্রভাব নির্বাচনে পড়বে কি না, তা নিয়ে এখনই হিসাব শুরু করেনি কোনো রাজনৈতিক দল। কারণ বিচারকরা কতজনের নাম গ্রহণ করল আর কতজনকে বাদ দিল, তার বিস্তারিত তথ্য সব জায়গা থেকে আসছে না। বিক্ষিপ্তভাবে বিভিন্ন ব্লক থেকে যেমন খবর আসছে, সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ