সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার সন্তোষপুর বাজারপাড়ার নিকাশি সমস্যা নিয়ে মঙ্গলবার দুপুরে তীব্র বিক্ষোভ দেখান নাগরিকরা। প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধও করেন তাঁরা। খবর পেয়ে মহেশতলা পুরসভা থেকে আধিকারিকরা যান ঘটনাস্থলে। তাঁরা বিষয়টি দেখার আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর অবরোধ ওঠে। এনিয়ে চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, ওইখানে আশপাশ এলাকায় বেশ কয়েকটি পুকুর আছে। তার জল যাওয়ার নিকাশি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। মানুষ চাইছে, দ্রুত জল বেরনোর নিকাশির ব্যবস্থা করা হোক। চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, এই সমস্যার দ্রুত সমাধান করা হবে।



