Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মাহেশে মহাযজ্ঞ

মাহেশে মহাযজ্ঞ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার হুগলির শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্বশান্তি মহাযজ্ঞ। গত চার বছর ধরে মাহেশ মন্দিরে ওই যজ্ঞের আয়োজন করছেন মন্দিরের ট্রাস্টিরা। রাজ্য সরকারের উদ্যোগে নবকলেবরে মন্দিরটি আত্মপ্রকাশ করার পর থেকেই ওই যজ্ঞ আয়োজিত হচ্ছে। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন মন্দিরের অন্যতম ট্রাস্টি পিয়াল অধিকারী সহ পুরোহিতরা। এদিকে, এদিনই চুঁচুড়ার ময়ূরপঙ্খীঘাটে দেবী গঙ্গার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ