Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহারাষ্ট্রের পালঘরে কারখানায় আগুন, হতাহতের খবর নেই

মহারাষ্ট্রের পালঘরে কারখানায় আগুন, হতাহতের খবর নেই
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ২১ নভেম্বর: মহারাষ্ট্রের পালঘর এলাকার তারাপুরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ আচমকাই আগুন লাগে ওই কারখানার একটি অংশে। মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য অংশেও। কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। শুরু হয় আগুন নেভানোর কাজ। খবর দেওয়া হয় দমকলকেও। কিছুক্ষণের মধ্যেই অকুস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। আসে পুলিস কর্মীরাও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনও পর্যন্ত সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। দমকল সূত্রে খবর, আগুন লাগার পরই কারখানা এবং তার আশেপাশ থাকা লোকজনদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের জেরে বড়সড় ক্ষতির সম্ভাবনাই রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারখানায় থাকা কাঁচামাল-সহ অধিকাংশ দ্রব্যই ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন কী ভাবে লাগল তা জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ