মুম্বই, ৪ ডিসেম্বর: যাবতীয় জল্পনার অবসান। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশই। শিকে ছিঁড়ল না সিন্ধের। প্রত্যাশা মতই আজ বুধবার, ফড়নবিশের নামই চূড়ান্ত করল বিজেপি নেতৃত্ব। ফলে এই নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আগামীকাল, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ মুম্বইয়ের আজাদ ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনি।
Advertisement
গত প্রায় ১১ দিন ধরে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। একদিকে একনাথ সিন্ধে ও অন্যদিকে দেবেন্দ্র ফড়নবিশের মধ্যে কে মুখ্যমন্ত্রী পদ লাভ করেন সে দিকেই নজর ছিল সকলের। অবশেষে আজ, বুধবার বিজেপি ও শরিক দলগুলো নিজেদের মধ্যে বৈঠকে বসে। সেই বৈঠকেই চূড়ান্ত হয় ফড়নবিশের নাম।
তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, দেবেন্দ্র ফড়নবিশই যে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তা কার্যত প্রত্যাশিতই ছিল। কারণ, বিজেপির পক্ষ থেকে বারবারেই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম উঠে আসছিল। অন্যদিকে, শিবসেনার সিন্ধে গোষ্ঠী থেকে একনাথ সিন্ধের নাম উঠে এলেও তা মহাযুতিতে খুব বেশি গ্রাহ্য হয়নি। মঙ্গলবার বিকেলের পর থেকেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদের চিত্রটা স্পষ্ট হয়ে উঠেছিল।
সূত্রের খবর, আগামীকাল উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন একনাথ। সেক্ষেত্রে আপাতত কোন্দল মিটলেও, আদৌ কি বিষয়টা পুরোপুরি মিটল, নাকি আগামী ৫ বছরের মধ্যে ফের কোনও নাটকীয় পালাবদল দেখবে মহারাষ্ট্র ? এই নিয়ে চর্চা তুঙ্গে।