Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহারাষ্ট্রের হাসপাতালে   কর্মরত অবস্থায় মৃত   দেগঙ্গার নির্মাণকর্মী

মহারাষ্ট্রের হাসপাতালে   কর্মরত অবস্থায় মৃত   দেগঙ্গার নির্মাণকর্মী
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহারাষ্ট্রে কাজে গিয়ে মৃত্যু হল দেগঙ্গার এক শ্রমিকের। মৃতের নাম শম্ভু দাস (৫০)। সোমবার রাতে তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ পরিবারের লোকজন। দেগঙ্গার বেড়াচাঁপার গড়পাড়ার বাসিন্দা শম্ভু দাস পেশায় রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। দু’মাস আগে স্থানীয় এক ঠিকাদারের সঙ্গে মহারাষ্ট্রে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে। মহারাষ্ট্রের বিড জেলায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের কাজ করছিলেন শম্ভু। শনিবার নির্মীয়মাণ হাসপাতালে কাজ করার সময়ে তিনতলা থেকে আচমকা নীচে পড়ে যান তিনি। অন্যরা তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে নিয়ে আসেন হাসপাতালে। সোমবার রাতে মৃত্যু হয় শম্ভুর। তাঁর স্ত্রী সুধা দাস বলেন, দুর্ঘটনার খবর ঠিকাদার বা কেউ আমাদের আগে জানাননি। শুধু মৃত্যুর খবরটা জানিয়েছেন। মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে কাজ করতেন স্বামী। সোমবার রাতের একটা ফোন সবকিছু শেষ করে দিল। স্বামীর ক’দিন পরেই বাড়ি ফেরার কথা ছিল। কীভাবে চলবে সংসার, বুঝতে পারছি না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ