মুম্বই (পিটিআই): মহারাষ্ট্রে বিদ জেলায় সরপঞ্চ খুনে প্রকাশ্যে গেরুয়া জোটে চাপানউতোর। এই ঘটনায় নাম জড়িয়েছে অজিতপন্থী এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী ধনঞ্জয় মুন্ডের। তাঁর অপসারণের দাবিতে এবার রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক সুরেশ ধাস। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও ধনঞ্জয়ের ইস্তফার দাবি খারিজ করে দিয়েছে এনসিপি নেতৃত্ব। এমন দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলের নেতা ছগন ভুজবল।সোমবার বিজেপি বিধায়ক ও নেতারা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আইনের শাসন প্রতিষ্ঠায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে তাঁকে।



