Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮, ধ্বংসস্তূপে আটকে বহু

মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আজ, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায়। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন।

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮, ধ্বংসস্তূপে আটকে বহু
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ২৪ জানুয়ারি: মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আজ, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায়। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী দল, দমকল এবং চিকিৎসকদের একটি দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নাগপুরের কাছে অবস্থিত এই কারখানায় আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে কারখানা এবং তার সংলগ্ন এলাকা। ধসে পড়েছে কারখানার একটি ছাদ। ধ্বংসস্তূপের নীচে অন্তত ১২ জন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।     
জেলাশাসক সঞ্জয় কোলটে জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও পর্যন্ত ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরপতায় উদ্ধারকাজ চলছে। তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, পাঁচ কিলোমিটার দূর থেকে তার বিকট আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণের জেরে কাল ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।       
Advertisement
সম্পর্কিত সংবাদ