Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহারাষ্ট্রে মন্ত্রীকে পেঁয়াজের মালা পরিয়ে প্রতিবাদ

মহারাষ্ট্রে মন্ত্রীকে পেঁয়াজের মালা পরিয়ে প্রতিবাদ
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: মঞ্চে তখন মন্ত্রীমশাই। হঠাৎ সেখানে চলে আসেন এক কৃষক। কেউ কিছু টের পাওয়ার আগেই মন্ত্রীর গলায় পরিয়ে দেন পেঁয়াজের মালা। অস্বস্তিতে পড়ে যান মঞ্চে উপস্থিত গণ্যমান্যরা। মহারাষ্ট্রের চিরাই গ্রামের এই ঘটনায় দর্শকরাও হকচকিয়ে যান। সম্প্রতি রাজ্যে অপ্রত্যাশিতভাবে কমে গিয়েছে পেঁয়াজের দাম। এর জেরে মাথায় হাত পড়েছে চাষিদের। আর তার প্রতিবাদ জানাতেই এই কাণ্ড ঘটিয়েছেন মহিন্দ্র লাহু সূর্যবংশী নামে ওই কৃষক। 
Advertisement
সোমবার রাতের চিরাই গ্রামে মৎস্যমন্ত্রী নীতেশ রানে এক সাধুর পাদুকা-দর্শন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সুযোগ বুঝে মঞ্চে উঠে পড়েন মহিন্দ্র মন্ত্রীর গলায় পরিয়ে দেন পেঁয়াজের মালা। পরে মাইকের সামনে কিছু বলার চেষ্টাও করেছিলেন। কিন্তু তাঁকে টেনে নামিয়ে দেয় পুলিস। প্রথমে তাঁকে আটক করা হলেও কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ