নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহিলা এলাকার সুস্থ পরিবেশ নষ্ট করছেন। প্রতিবাদ করলে তিনি একাধিক ব্যক্তির নামে মিথ্যা অভিযোগও করেছেন থানায়। এমন অভিযোগে এক মাঝবয়সি মহিলাকে বৈদ্যুতিক পোস্টে বেঁধে রাখলেন এলাকার বাসিন্দারা। পরে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে, দেগঙ্গার গিলাবেড়িয়া এলাকায়। আর ওই মহিলা বলেছেন, আমি নিজের মতো করে সংসার করি। মিথ্যা অভিযোগ এনে আমাকে হেনস্তা করেছেন গ্রামবাসীরা।



