নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক মহিলা যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, তাঁকে কটূক্তি এবং গালিগালাজ করার অভিযোগে এক টোটোচালককে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিস। ধৃতের নাম সঞ্জয় হালদার, বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকাতেই। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
সোনারপুরের মালিরবাগানের বাসিন্দা এক মহিলা শনিবার সন্ধ্যায় একটি টোটো করে খেয়াদহের দিকে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছনোর পর ওই টোটোচালকের সঙ্গে তাঁর ভাড়া নিয়ে বচসা হয়। অভিযোগ, এর জেরে মহিলাকে গালিগালাজ করেন চালক। এরপরই নরেন্দ্রপুর থানায় ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা।



