Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহিলা ও কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

মহিলা ও কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ফের রাজধানীতে গণধর্ষণের অভিযোগ। এক মহিলা ও তাঁর কিশোরী ভাইঝিকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব দিল্লির লাজপত নগর এলাকায় শনিবার রাতে এই ঘটনা ঘটে। নির্যাতিতা কিশোরী হাসপাতালে চিকিৎসা করাতে গেলে বিষয়টি জনসমক্ষে আসে। তারপরই পুলিসে অভিযোগ দায়ের করেন নাবালিকা ও তাঁর পিসি। পুলিস জানিয়েছে, রবিবার ভোর চারটে নাগাদ সফদরজং হাসপাতাল থেকে তাদের কাছে ফোন আসে। হাসপাতালে পৌঁছে নির্যাতিতা দু’জনের বয়ান রেকর্ড করা হয়। একে একে পাঁচ অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ