Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহাকুম্ভ থেকে বৃদ্ধাকে ঘরে ফেরালেন ইসলামপুরের ঘটক  

মহাকুম্ভ থেকে বৃদ্ধাকে ঘরে ফেরালেন ইসলামপুরের ঘটক
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিজের মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন পূর্ব যাদবপুরের বাসিন্দা, ৭৭ বছরের কৃষ্ণা সরকার। ঘটনাচক্রে মেলা চত্বরেই কৃষ্ণাদেবীর সঙ্গে আলাপ হয় উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা  সঞ্জয় কুণ্ডুর। কুম্ভস্নানে গিয়ে বিপদে পড়া কৃষ্ণাদেবীকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তুলে নেন পেশায় ঘটক সঞ্জয়বাবু। কৃষ্ণাদেবীকে তিনি কলকাতার পূর্ব যাদবপুর থানায় নিয়ে আসেন। কারণ, বাড়ির ঠিকানা বলতে গিয়ে বৃদ্ধা শুধুমাত্র পূর্ব যাদবপুরের কথাই বলতে পেরেছিলেন। এরপর  কৃষ্ণাদেবীর ছবি হোয়াটস অ্যাপে গ্রুপে ছড়িয়ে দেন ওই থানার তিন এসআই। সেই ছবি দেখে এক বাসিন্দা কৃষ্ণাদেবীকে চিনতে পারেন। তারপর ছেলের হাতে কৃষ্ণাদেবীকে তুলে দেয় পূর্ব যাদবপুর থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ