নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কোটি কোটি ভক্তের সমাগম হতে চলেছে। এবার পবিত্র এই স্থানে বসতে চলেছে মহাকুম্ভের আসর। ১২ বছরে একবার এই তিথি আসে। তাই এবার মেলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব অন্যান্য বছরের তুলনায় বেশি। গোটা দেশ থেকে আগত তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তৎপর ভারতীয় রেল। পূর্ব রেলের তরফে ৪২ জোড়া কুম্ভমেলা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। হাওড়া-টুন্ডলা, হাওড়া-ভিন্ড এবং মালদা টাউন-প্রয়াগরাজ রামবাগ রুটে চলবে ট্রেনগুলি। বিশেষ এই পরিষেবায় বাড়তি ৭৭ হাজার ৫০০ বার্থ তৈরি হবে। যা যাত্রীদের নিরাপদ, আরামদায়ক এবং সুবিধাজনক ভ্রমণের সুযোগ করে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement
স্পেশাল ট্রেনের সময়সূচি ও যাত্রার সবিস্তার বিবরণ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে পূর্ব রেল। ট্রেনগুলি হল, মালদা টাউন–প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল (০৩৪০৯)। এটি মালদা টাউন থেকে প্রতি বৃহস্পতি ও শনি রাত আটটা ৪৫ মিনিটে ছাড়বে। পরের দিন বিকেল সওয়া পাঁচটায় প্রয়াগরাজ রামবাগ পৌঁছবে। দুই জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১টি ট্রিপ হবে। একই সঙ্গে প্রয়াগরাজ রামবাগ–মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল (০৩৪১০) প্রয়াগরাজ রামবাগ থেকে প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে যাত্রা করবে। পরের দিন দুপুর আড়াইটে নাগাদ মালদা টাউন পৌঁছবে। বিশেষ এই পরিষেবা তিন জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১টি ট্রিপ করবে। অন্যদিকে, হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল (০৩০২১) হাওড়া থেকে সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে ছাড়বে। পরের দিন সন্ধ্যা সাতটা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছবে। স্পেশাল ট্রেনটি জানুয়ারি মাসের এক থেকে আট তারিখ পর্যন্ত চলবে। পাশাপাশি ওই মাসেরই ১৬, ২০, ২৪ তারিখও এই ট্রেন চলাচল করবে। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের পাঁচ, সাত, ১৪, ২১ ও ২৬ তারিখ পর্যন্ত চলবে। ডাউনে এই ট্রেনটি (০৩০২২) টুন্ডলা থেকে সকাল ১১টা ২০মিনিটে যাত্রা শুরু করবে। পরের দিন দুপুর তিনটে ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। যাত্রীরা পরিষেবা পাবেন তিন থেকে ১০ জানুয়ারি। এছাড়াও ওই মাসের ১৮, ২২, ২৬ পর্যন্ত চলবে। পাশাপাশি চলবে ফেব্রুয়ারি মাসের সাত, ৯, ১৬, ২৩, ২৮ তারিখ পর্যন্ত।
হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল (০৩০২৩) হাওড়া থেকে রাত সাড়ে ১২টায় ছাড়বে এবং পরের দিন রাত আড়াইটের সময় টুন্ডলা পৌঁছবে। ট্রেনটি জানুয়ারি মাসের ২০, ২২, ২৩ ও ফেব্রুয়ারি মাসের ১৬, ১৭, ১৮ ও ২০ তারিখ পর্যন্ত চলবে। টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল (০৩০২৪) টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে এবং পরের দিন বিকেল তিনটে ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। জানুয়ারি মাসে ট্রেনটি চলবে যথাক্রমে ২১, ২৩, ২৪ ও ফেব্রুয়ারির ১৭, ১৮, ১৯ এবং ২১ পর্যন্ত। হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল (০৩০২৫) ২৮ ফেব্রুয়ারি হাওড়া থেকে ভোর পাঁচটা ৪৫ মিনিটে ছাড়বে। পরের দিন ভোর সাড়ে ছ’টায় টুন্ডলা পৌঁছবে। ফিরতি রুটে ট্রেনটি এক মার্চ (০৩০২৬) টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে। দুই মার্চ দুপুর তিনটে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে। অপর স্পেশাল ট্রেনটি (০৩০২৯) ২৩ জানুয়ারি ও ছয় থেকে ২০ ফেব্রুয়ারি হাওড়া থেকে সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে ছাড়বে। পরের দিন রাত সওয়া আটটায় টুন্ডলা পৌঁছবে। ডাউনে ট্রেনটি (০৩০৩০) ২৫ জানুয়ারি ও আট থেকে ২২ ফেব্রুয়ারি টুন্ডলা থেকে রাত তিনটের সময় ছাড়বে। পরের দিন রাত সাড়ে তিনটেয় হাওড়া পৌঁছবে।