Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাড়গ্রামে গৃহবধূর শ্লীলতাহানি, ধৃত প্রতিবেশী যুবক

মাড়গ্রামে গৃহবধূর শ্লীলতাহানি, ধৃত প্রতিবেশী যুবক
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মাড়গ্রাম থানার পুলিস প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল। মঙ্গলবার ধৃত যুবককে রামপুরহাট আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম হজরত বেলাল মল্লিক। তার বাড়ি মাড়গ্রামের ধুলডাঙা গ্রামে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় সে প্রতিবেশী এক গৃহবধূর বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করে। গৃহবধূর চিৎকার শুনে তাঁর স্বামী এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গৃহবধূ ওই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। রাতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ