Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরাহাটে ব্যবসায়ীকে কুপিয়ে  খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

মগরাহাটে ব্যবসায়ীকে কুপিয়ে  খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার রাতে মগরাহাটে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার চেষ্টা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিস এই ঘটনার তদন্তে নেমে সোমবার খোকন শেখ নামে এক অভিযুক্তকে মগরাহাট থেকেই গ্রেপ্তার করে।
Advertisement
রবিবার রাতে শ্যামনগরের একটি জায়গায় মদ্যপান করছিলেন পাঁচজন। সেখানে হাসিবুল মোল্লা নামে এক ব্যবসায়ী ও খোকন উপস্থিত ছিলেন। মদের আসরেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে হাসিবুলের গলায় কোপ দেয় অভিযুক্ত খোকন। তার এলোপাথাড়ি আক্রমণে গুরুতর জখম হন ওই ব্যবসায়ী। প্রাণে বাঁচতে সেখান থেকে দৌড়ে স্থানীয় একটি ক্লাবের কাছে আসেন তিনি। তখন সেখানে পিকনিক চলছিল। হাসিবুলের ওই অবস্থা দেখে এগিয়ে যান এলাকার কিছু লোক। তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তাঁরা। তদন্তে পুলিস জানতে পেরেছে, হামলাকারী ওই ব্যবসায়ীর পূর্ব পরিচিত। হাসিবুলের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা পাওনা ছিল খোকনের। সেটা না দেওয়ার কারণেই এই আক্রমণ।
সম্পর্কিত সংবাদ