Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঘে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি, কলকাতা থেকে বিদায় নিল শীত!

মাঘে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি, কলকাতা থেকে বিদায় নিল শীত!
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মাঘের শীত বাঘের গায়ে’ একথা আর বলার উপায় নেই। কারণ কলকাতা থেকে কার্যত বিদায় নিয়েছে ঠান্ডা। মাঘের তৃতীয় সপ্তাহেই দুপুরে কার্যত ঘামতে হচ্ছে শহরবাসীকে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২১ ডিগ্রিতে। ফলে আশাহত শীতপ্রেমীরা।
Advertisement
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মোতাবেক, আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আবহাওয়া থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি ও ২১ ডিগ্রির আশেপাশে। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।
শীতের এমন মুখচোরা পরিস্থিতিতে রাত পোহালেই রয়েছে সরস্বতী পুজো। বাঙালি চার-পাঁচ বছর আগেও এই দিন দাঁতকপাটি ঠান্ডা সহ্য করে এসেছে। তবে এবার সরস্বতী পুজোয় ঠান্ডার তেমন প্রকোপ দেখার সম্ভাবনা কম। আগামীকাল, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে। তবে, রবি ও সোমবার সরস্বতী পুজোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ