Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

টালিগঞ্জ স্টেশনে ঢোকার মুখেই আটকে গেল মেট্রো! ব্যাহত পরিষেবা

টালিগঞ্জ স্টেশনে ঢোকার মুখেই আটকে গেল মেট্রো! ব্যাহত পরিষেবা
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:১২
Prefer us on Google

ফের মেট্রোয় বিপত্তি। আজ, রবিবার সকালে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) স্টেশনে ঢোকার মুখেই সুরঙ্গের কাছে আটকে যায় একটি রেক। যান্ত্রিক ত্রুটির জেরে স্টেশনে ঢোকার মুখেই বিকল হয়ে যায় মেট্রোর রেকটি। আটকে পড়েন বহু যাত্রী। অভিযোগ, দীর্ঘক্ষণ বন্ধ মেট্রোর ভিতরে ছিলেন যাত্রীরা। রেকটি মেরামতি করে চালু করার চেষ্টা করেও বিফল হন কর্মীরা। যাত্রীদের অভিযোগ, চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এসি, বিদ্যুৎহীন অবস্থায় ওই বন্ধ রেকেই থাকতে হয়েছে যাত্রীদের। দীর্ঘক্ষণবাদে আপৎকালীন দরজা খুলে যাত্রীদের ওই মেট্রো থেকে নামিয়ে আনা হয়। গোটা বিষয়টির জেরে ফের স্তব্ধ মেট্রো পরিষেবা। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। ডাউনে পরিষেবা স্বাভাবিক বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। যদিও যাত্রীদের অভিযোগ ডাউনেও সমস্যা রয়েছে। ছুটির দিনে মেট্রোয় উঠে বিপাকে পড়েন যাত্রীরা। এই নিয়ে বছরের শেষে বারবার ব্যাহত হচ্ছে মেট্রোর পরিষেবা। যাতে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ