Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কানসাস সিটিতে ক্যাম্প করবে মেসির আর্জেন্তিনা

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। গ্রুপের অপর দু’টি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডন।

কানসাস সিটিতে ক্যাম্প করবে মেসির আর্জেন্তিনা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। গ্রুপের অপর দু’টি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডন। সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর অন্তত দেড় সপ্তাহ আগে মার্কিন মুলুকে পা রাখবে আর্জেন্তিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে কানসাস সিটিতে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই সেখানেই টুর্নামেন্টের বেস ক্যাম্প করতে চলেছে লায়োনেল স্কালোনি ব্রিগেড। আমেরিকার অন্যতম সেরা ট্রেনিং পরিকাঠামো রয়েছে কম্পাস মিনেরালস ন্যাশনাস পারফরম্যান্স সেন্টারে। পাঁচটি ট্রেনিং পিচ, হাই পারফরম্যান্স স্পোর্টস ল্যাবরেটরি, হাইপারবেরিক চেম্বার্স সহ একাধিক সুবিধা রয়েছে সেখানে। শুধু তাই নয়, আর্জেন্তিনার ফুটবলাররা সহ গোটা কোচিং স্টাফ থাকবে হোটেল অরিজিনে। স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র ১৫ কিমি। আর ট্রেনিং সেন্টার থেকে ৩০ কিমি। বিশ্বকাপের অপর দু’টি ম্যাচ খেলতে অবশ্য ৮০০ কিমি পাড়ি দিতে হবে মেসিদের। অস্ট্রিয়া ও জর্ডন ম্যাচটি আয়োজিত হবে ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে।

Advertisement

এদিকে, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন লিও মেসি। গোটা বিশ্ব যখন মার্কিন মুলুকের কাপ যুদ্ধে শেষবারের জন্য তাঁকে দেখতে মুখিয়ে। সেখানে আর্জেন্তাইন মহাতারকা জানিয়েছেন, বিশ্বকাপের আগে তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, তার উপর সবকিছু নির্ভর করছে। তবে মেসির প্রাক্তন সতীর্থ তথা বর্তমানে ইন্তার মায়ামির দায়িত্বে থাকা হাভিয়ের মাসচেরানো অবশ্য এলএমটেনের খেলার ব্যাপারে আশার বাণী শোনালেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ