Bartaman Logo
৯ জুন, ২০২৬

নাগরিক সুরক্ষা আইনে সংস্কার করছে মেঘালয়

মেঘালয়ের সোহরায় বেড়াতে এসে স্বামী রাজা রঘুবংশীকে খুন। সাঙ্গপাঙ্গো সহ ধৃত স্ত্রী সোনম রাজাবংশী।  এই ‘হানিমুন হত্যাকাণ্ডে’র পর  ২০১৬ সালের মেঘালয় নাগরিক সুরক্ষা ও নিরাপত্তা আইন (এমআরএসএসএ) নতুন করে সাজাচ্ছে রাজ্য সরকার।

নাগরিক সুরক্ষা আইনে সংস্কার করছে মেঘালয়
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদাতা, শিলং:  মেঘালয়ের সোহরায় বেড়াতে এসে স্বামী রাজা রঘুবংশীকে খুন। সাঙ্গপাঙ্গো সহ ধৃত স্ত্রী সোনম রাজাবংশী।  এই ‘হানিমুন হত্যাকাণ্ডে’র পর  ২০১৬ সালের মেঘালয় নাগরিক সুরক্ষা ও নিরাপত্তা আইন (এমআরএসএসএ) নতুন করে সাজাচ্ছে রাজ্য সরকার।  রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, আইনে ফাঁক থেকে যাচ্ছে। এর সুযোগ নিচ্ছে অপরাধীরা। সেই ফাঁক বন্ধ করতেই এই পদক্ষেপ। রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। 

Advertisement

সূত্রের খবর, সোনমকাণ্ডের পর  মেঘালয়ে সমস্ত হোটেল, রিসোর্ট, হোম-স্টেতে পর্যটকদের নাম নথিভূক্তকরণ এখন থেকে বাধ্যতামূলক করা হবে এবং তা অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা হবে। বর্তমানে যে ট্যুরিস্ট মনিটরিং অ্যাপ ব্যবহার করা হচ্ছে, তা এবার থেকে বাধ্যতামূলক করা হবে।
শুক্রবার মেঘালয় সামাজিক সংগঠনের কনফেডারেশন রাজ্যে ইনার লাইন পারমিট চালুর দাবিতে রাজ্য সচিবালয়ের সামনে ধর্না দিয়েছিল। তাদের দাবি, ইনার লাইন পারমিট চালু হলে রাজা রঘুবংশী হত্যার মতো ঘটনা এড়ানো যাবে। এই বিষয়ে পর্যটন মন্ত্রী পল লিংডো বলেন, ‘রাজ্য বিধানসভা ইতিমধ্যেই এই প্রস্তাব পাস করেছে। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিচারাধীন’।

Advertisement
সম্পর্কিত সংবাদ