Bartaman Logo
১৪ জুন, ২০২৬

ঝাড়খণ্ডে মুখ দিয়ে লিখে পরীক্ষায় প্রথম ফয়জান

দম্য ইচ্ছাশক্তি থাকলে কি না করা যায়! সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাতে জয় করে ঝাড়খণ্ডে বিশেষভাবে সক্ষম বিভাগে শীর্ষস্থানে মহম্মদ ফয়জান।

ঝাড়খণ্ডে মুখ দিয়ে লিখে পরীক্ষায় প্রথম ফয়জান
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

রাঁচি: অদম্য ইচ্ছাশক্তি থাকলে কি না করা যায়! সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাতে জয় করে ঝাড়খণ্ডে বিশেষভাবে সক্ষম বিভাগে শীর্ষস্থানে মহম্মদ ফয়জান। ঝাড়খণ্ডে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় (মাধ্যমিক) ফয়জান পেয়েছে ৯৩.৮ শতাংশ নম্বর। প্রায় ১০০ শতাংশ সেরিব্রাল পালসিতে আক্রান্ত ফয়জান মুখ দিয়ে লিখে ওই নম্বর অর্জন করেছে। আশা ছিল ৯৬ শতাংশ নম্বর পাবে। কিন্তু বাধ সাধে তার শারীরিক প্রতিবন্ধকতা। ওই ছাত্রের কথায়, আমার হাত ঠিকমতো কাজ করে না। আমি মুখ দিয়ে লিখি। সেজন্য অনেক প্রশ্নের উত্তর লিখতে পারিনি। তবুও এই সাফল্যে খুশি ওই ছাত্র ও তার পরিবার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ