• চতুর্থবার মা হলেন অভিনেত্রী মেগান ফক্স। প্রথমবার কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। প্রাক্তন প্রেমিক মেশিন গান কেলির সঙ্গে এটি তাঁর প্রথম সন্তান। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। এর আগে প্রাক্তন স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে তিন পুত্র সন্তান রয়েছে মেগানের। ২০২২ সালে কেলির সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। প্রথম সন্তান আসার খবর ঘোষণা করার পর বিচ্ছেদ হয় তাঁদের। তবে দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে খবর।



