Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাপের মাধ্যমে বৈঠকে নজরদারি, উদ্যোগী পঞ্চায়েত দপ্তর

ঢেলে সাজা হচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের মিটিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই অনলাইন প্লাটফর্ম বা অ্যাপের মাধ্যমে ব্লক স্তর পর্যন্ত এবার থেকে বৈঠক চলাকালীনই ছবি তুলে দ্রাঘিমারেখা ও অক্ষরেখাসহ তা আপলোড করতে হবে।

অ্যাপের মাধ্যমে বৈঠকে নজরদারি,  উদ্যোগী পঞ্চায়েত দপ্তর
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢেলে সাজা হচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের মিটিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই অনলাইন প্লাটফর্ম বা অ্যাপের মাধ্যমে ব্লক স্তর পর্যন্ত এবার থেকে বৈঠক চলাকালীনই ছবি তুলে দ্রাঘিমারেখা ও অক্ষরেখাসহ তা আপলোড করতে হবে। এটাকে রিয়েল টাইম ম্যানেজমেন্টও বলা হচ্ছে। ফলে কেউ অনুপস্থিত থাকলে তাও সঙ্গে সঙ্গে রেকর্ড হবে। এছাড়া, গুরুত্ব অনুযায়ী একটি বৈঠককে চিহ্নিত করা যাবে। যিনি বা যাঁরা বৈঠক ডাকবেন, তাঁর স্বাক্ষরসহ পিডিএফ ফর্ম্যাটে সভার বিজ্ঞপ্তি সহজেই অংশগ্রহণকারীদের সঙ্গে এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভাগ করা যেতে পারে। সভার রেজোল্যুশন, মিনিটস এবং সিদ্ধান্তও আপলোড করার বিকল্পও রাখা হচ্ছে অনলাইন মিটিং ম্যানেজমেন্ট সিস্টেমে। রাজ্যের এক পদস্থ কর্তা জানান, নতুনভাবে তৈরি হওয়ার পর এই ব্যবস্থাপনা খুব শীঘ্রই চালু হতে চলেছে। যেকোনও সময় ও স্থান থেকে সভার সময়সূচি আরও সহজে নির্ধারণ করা যাবে। বৈঠক সংক্রান্ত ড্যাশবোর্ড সুবিধা চালু হবে, থাকবে অংশগ্রহণকারীদের তালিকাভুক্ত করে রাখার সুবিধাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ