Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপদের আটকাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিসই

মদ্যপদের আটকাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিসই
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার রাতে মধ্যমগ্রাম চৌমাথার যশোর রোডে মদ্যপ যুবকদের বাগে আনতে হিমশিম খেতে হয় পুলিসকে। ওই মদ্যপ যুবকরা সড়কের উপর বেলেল্লাপনা করছিলেন। তা আটকাতে গেলে ট্রাফিক পুলিসের উপরেই চড়াও হন তাঁরা। পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দারাও। মদ্যপরা তাঁদেরও মারধর করেন। পরে মধ্যমগ্রাম থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কয়েকজন মদ্যপকে গ্রেপ্তার করেছে পুলিস। ইংরেজি নতুন বছর উদযাপনের মাঝে মদের বোতল হাতে নিয়ে একটি গাড়িতে করে কয়েকজন যুবক যশোর রোড ধরে বারাসতের দিকে যাচ্ছিলেন। চৌমাথা অতিক্রম করার সময় তাঁদের গাড়ি আটকায় কর্তব্যরত ট্রাফিক পুলিস। তখন ওই মদ্যপ যুবকরা পুলিসের উপর চড়াও হন। পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা তাঁদের বাধা দেন। তখন তাঁদের মধ্যে মারপিট শুরু হয়। মদ্যপদের হাতে স্থানীয় বেশ কয়েকজন যুবক জখম হন। এরপর মধ্যমগ্রাম থানার বিরাট পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই যুবকদের গাড়িটিও আটক করে নিয়ে আসা হয় থানায়। আক্রান্ত স্থানীয় এক যুবক বলেন, ২০ থেকে ২৫ জনের একটি দল মদ্যপ অবস্থাতেই গাড়ি নিয়ে যাচ্ছিল। পুলিস আটকালে তাঁরা পুলিসকেই মারধর করেন। আমরা কয়েকজন ঠেকাতে গিয়েছিলাম। আমাদেরও মারধর করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ