Bartaman Logo
২৭ মে, ২০২৬

মদ্যপ চালকের হাতে স্টিয়ারিং! ফুটপাতে ঘুমন্ত শিশুসহ ৩ জনকে পিষে দিল লরি

মদ্যপ চালকের হাতে স্টিয়ারিং! ফুটপাতে ঘুমন্ত শিশুসহ ৩ জনকে পিষে দিল লরি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পুণে, ২৩ ডিসেম্বর: মহারাষ্ট্রের পুণেতে মর্মান্তিক ঘটনা। রবিবার গভীর রাতে ফুটপাতে ঘুমন্ত দুই শিশুসহ মোট তিন জনকে পিষে দিল একটি লরি। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে বারোটা নাগাদ কেসনান্দ ফাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় লরির চালককে আটক করেছে পুলিস।
Advertisement
জানা গিয়েছে, রবিবার রাতে পুণের কেসনান্দ ফাটা এলাকায় ফুটপাতে ঘুমাচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক ও তাঁদের পরিবার। রাত সাড়ে বারোটা নাগাদ যমদূতের মতো লরিটি ধেয়ে এসে উঠে পড়ে ফুটপাতে। যার জেরে মৃত্যু হয় বিশাল পাওয়ার নামে এক ২২ বছরের যুবকের। এছাড়াও, ১ বছরের বৈভব পাওয়ার ও ২ বছরের বৈভবী পাওয়ার নামে দুই শিশুরও মৃত্যু হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬জন। তাঁদেরকে রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিস সূত্রে খবর, ঘুমন্তরা বেশিরভাগই ছিলেন শ্রমিক। তাঁরা রবিবারই অমরাবতী থেকে পুণে এসেছিল। সেখানে একটি রাস্তা সারাইয়ের কাজ করছিলেন তাঁরা। এরপর রাতে ফুটপাতে ঘুমিয়ে পড়তেই মদ্যপ লরি চালকের তাণ্ডবে প্রাণ গেল তিন জনের।
সম্পর্কিত সংবাদ