চেন্নাই: ‘এক দেশ এক ভোট’ নিয়ে দেশজুড়ে জোর চর্চা চলছে। লোকসভার ভোটের সঙ্গেই রাজ্যগুলিতে বিধানসভা ভোট সেরে নিতে চাইছে কেন্দ্র। এই উদ্যোগে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বিরোধীরা। এবার তাতে সুর মেলাল জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়ের দল। রবিবার বৈঠকে বসেছিল ‘তামিলাগা ভেট্রি কাঝাগাম’ (টিভিকে)-এর কার্যনির্বাহী পরিষদ। এক দেশ এক ভোট-এর বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয়েছে এদিনের বৈঠকে। তামিল রাজনীতিতে ডিএমকের বিরোধিতায় সদ্য গঠিত দলের সঙ্গে বিজেপি হাত মেলাতে পারে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। এমনকী রাজ্যের দুই প্রধান দ্রাবিড় দলও ঠারেঠারে বুঝিয়ে দিয়েছিল, অভিনেতা বিজয় আসলে বিজেপির সঙ্গেই হাত মেলাতে চাইছেন। সেই আবহে এদিন বিজেপির মূল এজেন্ডার বিরোধিতা করল তামিল সুপারস্টারের দল। ফলে বিজয়ের হাত ধরে তামিল রাজনীতিতে বিজেপির মাটি শক্ত করার স্বপ্ন ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement
এড়াছা ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষা নিট থেকে তামিলনাড়ুকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছে বিজয়ের দল। এদিনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে নিট বিরোধী প্রস্তাব। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষা নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হল তামিলনাড়ু। নিট থেকে বাদ দেওয়ার আর্জি জানিয়ে কয়েকমাস আগে বিল পাশ হয়েছিল সে রাজ্যের বিধানসভায়।
ইতিমধ্যে তামিল রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে টিভিকে। গত ফেব্রুয়ারিতে দলের আত্মপ্রকাশ। এর ঠিক আট মাস পরে গত ২৭ অক্টোবর ভিলুপুরমে নিজের দলের প্রথম সমাবেশের ডাক দিয়েছিলেন বিজয়। তাঁর ডাকে সাড়া দিয়ে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। এই সমাবেশে দলের আদর্শ ও লক্ষ্য ঘোষণা করেন জনপ্রিয় এই অভিনেতা। আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে টিভিকে লড়াই করবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন বিজয়।