Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিমৃত্যু  নিয়ে রাজ্য রিপোর্ট দিল হাইকোর্টে

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিমৃত্যু  নিয়ে রাজ্য রিপোর্ট দিল হাইকোর্টে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। সূত্রের খবর, স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে ক্লিনচিট দিয়েছে রাজ্য। রিঙ্গার ল‍্যাকটেটের স্যালাইনের ল্যাব রিপোর্ট জমা দিয়ে রাজ্য জানিয়েছে, তাতে খারাপ কিছু পাওয়া যায়নি। যদিও প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালগুলিতে সরবরাহের জন্য রাজ্য নিজেই কি স্যালাইন তৈরি করতে পারে না?
Advertisement
৮ জানুয়ারিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়। অভিযোগ ওঠে, মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। তাতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত। বৃহস্পতিবারই সেই রিপোর্ট জমা দেয় রাজ্য। রাজ্যের তরফে স্পষ্ট বক্তব্য, যে স্যালাইন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, সেই লিঙ্গার ল্যাকটেটের স্যালাইনে কোনও সমস্যা ছিল না। সেই স্যালাইনের নমুনা পরীক্ষার রাজ্যের ল্যাবে পাঠানো হয়েছিল। সেখানে ক্লিনচিট পেয়েছে এই সংস্থা। সূত্রের খবর, ওই রিপোর্টে আরও লেখা রয়েছে, ৮ জানুয়ারি পাঁচ প্রসূতির চিকিৎসা চলছিল একইসঙ্গে, তাঁদের নজরদারি নিয়ে প্রশ্ন রয়েছে। সিআইডি ঘটনাটির তদন্ত করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ