Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা

সোমবার মেদিনীপুর স্টেডিয়ামে ‘মেদিনীপুর কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। জেলা তৃণমূল ও বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনে জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেদিনীপুর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার মেদিনীপুর স্টেডিয়ামে ‘মেদিনীপুর কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। জেলা তৃণমূল ও বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনে জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যরা উপস্থিত ছিলেন। তিনদিন ধরে টুর্নামেন্ট চলবে।
Advertisement
মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডের টিম টুর্নামেন্টে অংশ নিয়েছে। জয়ী দল ৩০হাজার ও রানার্স দল ২০হাজার টাকা পুরস্কার পাবে। বিভিন্ন বিভাগে সেরা খেলোয়াড়দের ট্রফি দেওয়া হবে। এদিন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, খেলাধুলোর পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ