Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ময়দান থেকে ধৃত অস্ত্রপাচারকারী

ময়দান থেকে ধৃত অস্ত্রপাচারকারী
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কলকাতা গোয়েন্দা পুলিসের গুন্ডাদমন শাখার অফিসাররা এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, পুলিস তদন্তে জানতে পেরেছে, ধৃত পাচারকারী দীর্ঘদিন ধরে বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছে। সোমবার রাতে ময়দান এলাকায় সে তার এক শাগরেদের সঙ্গে দেখা করতে এলে পুলিস তাকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ