Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক সহ ধৃত ২  

নকশালবাড়িতে পৃথক পুলিস অভিযান চালিয়ে মাদক সহ দু’জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে নকশালবাড়ির নেহাল দয়ারাম জোতে মাদক ও নগদ টাকা পুলিস একজনকে গ্রেপ্তার করে।

মাদক সহ ধৃত ২
 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়িতে পৃথক পুলিস অভিযান চালিয়ে মাদক সহ দু’জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে নকশালবাড়ির নেহাল দয়ারাম জোতে মাদক ও নগদ টাকা পুলিস একজনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ইরফান। সে নকশালবাড়ির বাসিন্দা। তার হেফাজত থেকে ৫৭ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে। তবে পুলিসের অভিযান বুঝতে পেরে বাড়ির মালিক মহম্মদ বৈশাখু পালিয়ে যায়। অন্যদিকে, মঙ্গলবার নকশালবাড়ির লালজী জোতে আরও একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিস। তাতে ৫ গ্রাম ব্রাউন সুগার, ৫ কেজি ৩২২ গ্রাম গাঁজা সহ নগদ ২৮৬০ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম স্বপন বর্মন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ