Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক কারবার! গ্রেপ্তার মহিলা

মাদক কারবার! গ্রেপ্তার মহিলা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: মাদক মামলায় স্বামী রয়েছে জেল হেফাজতে। তার অনুপস্থিতিতে সেই কারবার চালাচ্ছে স্ত্রী। রবিবার রাতে নকশালবাড়ির দয়ারামজোতে পুলিসের অভিযানে মাদক ও নগদ টাকা সহ গ্রেপ্তার করা হল ওই মহিলাকে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পঞ্চমী অধিকারী। ওই মহিলার বাড়ি থেকে ২৫ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৮৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। 
Advertisement
পুলিসের তদন্তকারী এক আধিকারিক বলেন, ওই মহিলার স্বামী বিমল ঘোষ মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছে। স্বামীর অনুপস্থিতিতে ওই মহিলা মাদকের কারবার চালাচ্ছিল। বাড়ি থেকেই মাদকের কারবার চালাত। যা প্যাডলারের মাধ্যমে নকশালবাড়ির বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ