মুম্বই: বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ মুম্বইয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ির একাংশ। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ ভিন্ডি বাজার এলাকায় বাড়ি ভেঙে পড়ার খবর যায় স্থানীয় প্রশাসনের কাছে। বাড়ি ভেঙে পড়ার খবর পয়ে স্থানীয় লোকজন জমতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। হাজির হয় দমকলের পাঁচটি গাড়িও। শুরু হয় তল্লাশি। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ওই বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। সেখানে কোনও বাসিন্দা থাকতেন না।



