Bartaman Logo
২৭ মে, ২০২৬

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাক্টর উল্টে মৃত ৪, জখম ১২

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাক্টর উল্টে মৃত ৪, জখম ১২
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল, ১৫ ডিসেম্বর: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাত ১১টা নাগাদ গোয়ালিয়রের ঘাটিগাঁওয়ে একটি ট্রাক্টর উল্টে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। জখম হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক।
Advertisement
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিতে ছিলেন আদিবাসী সম্প্রদায়ের কমপক্ষে ৩১ জন যাত্রী। শনিবার বিকেল ৪টে নাগাদ ট্রাক্টরটি করে তাঁরা পাইখো গ্রামের জঙ্গলে কিছু গাছের মূল আনতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার সময়ই ট্রাক্টরের ট্রলি উল্টে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাটিগাঁওয়ের তিলাওয়ালি মোড়ের কাছে ট্রাক্টরের সামনে একটি মোষ চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর ট্রাক্টর-ট্রলির নীচে চাপা পড়ে এক নাবালিকা ও দুই মহিলাসহ মোট ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আপাতত মৃতদেহগুলি মর্গে চালান দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ