রাজগড়: মধ্যপ্রদেশে এক ডেপুটি কালেক্টরের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে ধর্ষণের অভিযোগ। শুক্রবার এই ঘটনা সামনে আসে। নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ডেপুটি কালেক্টর রাজেশ সোরতে তাঁকে ধর্ষণ করেছেন। পাতোরে থানায় বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। ওই মহিলা অভিযোগের প্রমাণস্বরূপ একটি ভিডিও ক্লিপও দাখিল করেছেন বলে জানান সারংপুরের মহকুমা পুলিস আধিকারিক অরবিন্দ সিং। সোরতেকে ধরতে বিশেষ দলও গঠন করা হয়েছে। জানা গিয়েছে, লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে শেষমেশ ওই মহিলা রাজগড়ের পুলিস সুপার আদিত্য মিশ্রার দ্বারস্থ হন। তাঁর নির্দেশেই পদক্ষেপ নিয়েছে পুলিস।



