২৮ নভেম্বর, ভোপাল: ফের এক নক্কারজনক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ। এবার এক ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ করার অভিযোগ উঠল মৌগঞ্জ জেলায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মৌগঞ্জ জেলার সদর থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত হনুমানা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই এলাকাটি আবার উত্তরপ্রদেশের মির্জাপুর লাগোয়া একটি তহশিল।
নির্যাতিতা নাবালিকা নিজের বয়ানে পুলিসকে জানিয়েছে, দুই ব্যক্তি তাঁকে অপহরণ করে জননী এক্সপ্রেস অ্যাম্বুল্যান্সে তুলে গণধর্ষণ করে। চলন্ত অবস্থাতেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে ওই নাবালিকা।
পুলিসের তরফে জানানো হয়েছে, নাবালিকার মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার দিনই নির্যাতিতা অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযুক্তদের মধ্যে একজন ওই অ্যাম্বুল্যান্সের চালক বীরেন্দ্র চতুর্বেদী ও অপর জন হল তার বন্ধু রাজেশ কেওয়াত। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।