ভোপাল: নির্মীয়মাণ কুয়ো ভেঙে মৃত্যু হল তিন শ্রমিকের। এঁদের মধ্যে রয়েছেন একজন মহিলা এবং তাঁর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খুনাঝির খুর্দ গ্রামে। বুধবার আটকে পড়া শ্রমিকদের মৃত্যুর খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ছিন্দওয়াড়া জেলার মহাখেদে কুয়ো খোঁড়ার কাজে নিয়োজিত ছিলেন ছ’জন। হঠাৎই দেওয়ালে ভেঙে পড়ে। তিনজন বেরতে সমর্থ হলেও বাকিরা ৩০ ফুট নীচেই আটকে পড়েন। ঘটনাস্থলে যায় পুলিস, হোমগার্ড, এসডিআরএফ। তবে তাঁদের বাঁচানো যায়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতের পরিবার ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।



