Bartaman Logo
২৭ মে, ২০২৬

মধ্যপ্রদেশে বন্ধুকে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার লরি চালক সহ ২

মধ্যপ্রদেশে বন্ধুকে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার লরি চালক সহ ২
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল, ২৫ নভেম্বর: ফের এক নক্কারজনক ঘটনা! এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার হতে হল বছর ১৫-র এক নাবালিকাকে। মধ্যপ্রদেশের সিয়ারমাউ জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এক লরি চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের রাইসেন জেলার বনদেবী মন্দির থেকে ফেরার পথে নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। সে ও তার বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে ফেরার সময় দেখতে পায় একটি লরি খারাপ হয়ে পড়ে রয়েছে এবং কয়েকজন সেটিকে চালু করার চেষ্টা করছেন। অভিযোগ, নাবালিকা ও তাঁর বন্ধুকে দেখে রাস্তা আটকায় লরি চালক ও তার সহযোগীরা। এরপরই সঙ্গী নাবালক বন্ধুকে আটকে রাখে লরি চালকের দুই সহযোগী। অন্যদিকে ওই নাবালিকাকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে লরি চালক।
ঘটনার পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে গেলে নির্যাতিতা ও তার বন্ধু রাস্তায় বেরিয়ে আসে। সে সময় সেখানে টহলদারি একটি পুলিস ভ্যান এসে তাদেরকে উদ্ধার করে। ঘটনায় আক্রান্ত নাবালক ও নাবালিকার অভিযোগের ভিত্তিতে পরদিন রবিবার লরি চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিস। যদিও অপর এক অভিযুক্ত এখনও পলাতক। তারও খোঁজ চলছে।
সম্পর্কিত সংবাদ