Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিকের আগে মোটিভেশনাল ক্যাম্প শ্যামপুরে

মাধ্যমিকের আগে মোটিভেশনাল ক্যাম্প শ্যামপুরে
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: মাধ্যমিক পরীক্ষার বাকি আর ৪২ দিন। ছাত্র-ছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার ভয় কাটিয়ে কিভাবে সাফল্য লাভ করবে, তা নিয়ে শ্যামপুরে অনুষ্ঠিত হল ক্যাম্প। শীতলা সিনেমা হলে ‘মোটিভেশনাল ক্যাম্প’ হয়েছে। নাম, ‘কুরুক্ষেত্রের ৪২ দিন’। শ্যামপুরের ২০ বিদ্যালয়ের ৪৫০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। আয়োজকরা জানান, প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় প্রথম ২০ স্থানাধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্যাম্পে ছিলেন বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া গত মাধ্যমিকে রাজ্যের নবম স্থানাধিকারী শ্যামপুরের বাসিন্দা অরণ্যদেব বমর্নও উপস্থিত থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। অন্যতম আয়োজক অধ্যাপক গোবিন্দপ্রসাদ বর্মন জানান, ‘আগামী দিনে মাধ্যমিকে শ্যামপুরের ছেলেমেয়েরা যাতে দূর্দান্ত রেজাল্ট করে তাই ক্যাম্পের আয়োজন।’
Advertisement
সম্পর্কিত সংবাদ