সংবাদদাতা, লালবাগ ও কান্দি: মঙ্গলবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। পুলিসের সহায়তায় স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন। তারপর হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় সে। জানা গিয়েছে, বাহাদুরপুর স্কুলের ছাত্রী সুরাইয়া খাতুনের সিট পড়েছে নিউ ইন্ট্রিগ্রেটেড গর্ভমেন্ট স্কুলে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই সুরাইরা অসুস্থ বোধ করে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। স্কুলের শিক্ষক সায়ন্তন পাল বলেন, অসুস্থ হওয়ার বিষয়টি ওই ছাত্রী আমাদের জানায়। তারপর আমরা ছাত্রীর পরিবারকে জানাই। পরিবারের লোক আসার পর পুলিসের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অসুস্থতা সত্ত্বেও ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে সুরাইয়া।
Advertisement
মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। ঘটনা খড়গ্রাম ব্লকের শঙ্করপুর হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের। পরে আলিয়া খাতুন নামে ওই ছাত্রীর পরীক্ষা নেওয়া হয় খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে। এদিন তাঁর আরবি বিষয়ের পরীক্ষা ছিল। ওই ছাত্রী কান্দি ব্লকের চাটরা হাই মাদ্রাসার ছাত্রী।
ওই পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এদিন পরীক্ষা শুরুর সময়েই ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সে পেটে চরম ব্যাথা অনুভব করায় পরীক্ষাকেন্দ্রের শিক্ষকরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।
ওই পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এদিন পরীক্ষা শুরুর সময়েই ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সে পেটে চরম ব্যাথা অনুভব করায় পরীক্ষাকেন্দ্রের শিক্ষকরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।



