Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রামে কমিউনিটি সেন্টার পুরসভার

মধ্যমগ্রামে কমিউনিটি সেন্টার পুরসভার
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুর নাগরিকদের স্বার্থে মধ্যমগ্রামের মাইকেল নগরে উদ্বোধন হল একটি কমিউনিটি সেন্টারের। শনিবার ‘স্বজন বান্ধব’ নামে সেন্টারটির উদ্বোধন করেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। নামের ফলক উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 
Advertisement
২৮ নম্বর ওয়ার্ডের মাইকেল নগরের একেবারে শেষ প্রান্তে রয়েছে নোয়াই খাল। এই এলাকায় বহু নিম্নবিত্ত পরিবারের বসবাস। বিভিন্ন অনুষ্ঠানের জন্য তাঁদের মোটা টাকা খরচ করে হল ভাড়া নিতে হতো। তাই পুরসভার আর্থিক সহযোগিতায় ও কাউন্সিলার অরূপ ঘোষের উদ্যোগে সেন্টার তৈরি হল। খাদ্যমন্ত্রী বলেন, ‘এই এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘদিনের। সে কথা ভেবেই তাঁদের দাবি পূরণ করা হল।’ পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘নিম্নবিত্ত পরিবারের পক্ষে অনেক টাকা খরচ করে কোনও হল ঘরে অনুষ্ঠান করা সম্ভব হয় না। স্বল্প খরচের এই কমিউনিটি সেন্টারে তাঁরা অনুষ্ঠান করতে পারবেন। এ জন্য পুরসভার ফান্ড থেকে প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে।’
সম্পর্কিত সংবাদ