নয়াদিল্লি, ৬ নভেম্বর: মধ্যবিত্তের পকেটে খরচের ধাক্কা বেড়েই চলেছে। পুজোর মাসে এমনিতেই খরচ থাকে বিস্তর। এরই মধ্যে চুপিসারে আমজনতার পকেট কেটেছে খাবারের দাম। রেটিং সংস্থা ক্রিসিলের সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ক্রিসিলের দেওয়া তথ্য অনুসারে, অক্টোবর অর্থাৎ পুজো ও দীপাবলির মাসে বাড়িতে তৈরি নিরামিষ থালিতে খরচ বেড়েছে ২০ শতাংশ। যেখানে আমিষ থালিতে খরচ বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ। অর্থাৎ আমিষ ও নিরামিষ উভয় ধরনের থালির দামই বৃদ্ধি পেয়েছে।
Advertisement
রেটিং সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ভেজ থালির মহার্ঘ্য হওয়ার বড় কারণ হল সবজির আকাশছোঁয়া দাম বৃদ্ধি। যে কোনও ভেজ থালিতে সবজির দামের উপরই থালির দাম ৪০ শতাংশ নির্ভর করে। পুজোর মাসে সবজি দামি হওয়ার জেরেই তার প্রভাব পড়েছে ভেজ থালির দামের উপরে। যে যে সবজি সেপ্টেম্বর-অক্টোবরে মহার্ঘ্য হয়েছে সেই তালিকায় রয়েছে টমেটো, পেঁয়াজের মতো সবজি। যা কিনা বেশিরভাগ রান্নাতেই বর্তমানে অপরিহার্য। পাশাপাশি আমিষ থালিরও দাম বৃদ্ধি পেয়েছে।



