Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

মধুচক্র চালানোর অভিযোগ, ভাড়াবাড়ি ঘিরে বিক্ষোভ

দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে বহরমপুরে একটি বাড়ি ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে রাধারঘাট-১ পঞ্চায়েতের উত্তরপাড়া মোড়ে থাকা ওই বাড়িতে গিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।

মধুচক্র চালানোর অভিযোগ, ভাড়াবাড়ি ঘিরে বিক্ষোভ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে বহরমপুরে একটি বাড়ি ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে রাধারঘাট-১ পঞ্চায়েতের উত্তরপাড়া মোড়ে থাকা ওই বাড়িতে গিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিস। বাড়ির মধ্যে থেকে এক যুবক ও যুবতীকে আটক করা হয়। অভিযোগ, অন্য জায়গা থেকে এসে পরিচয় গোপন করে কয়েকঘণ্টার জন্য ঘর ভাড়া নিয়েছিল তারা। সেসময় বাড়ি ঘিরে ফেলে স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়দিনই বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসে এই বাড়িতে ঢোকে। সেখানে মধুচক্র চালানো হয়। তাই আমরা এদিন দু’জনকে ঢুকতে দেখার পর বিক্ষোভ দেখিয়েছি। এক বাসিন্দা বলেন, আগে মহিলা রেখে এখানে দেহ ব্যবসা করানো হতো। আমরা আপত্তি জানানোয় সেটা বন্ধ হয়েছে। তবে এখন লাগাতার ঘর ভাড়া দেওয়া হয়। বাইরে থেকে ছেলেমেয়েরা এসে এখানে ফূর্তি করে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিস অবিলম্বে ব্যবস্থা নিক। বহরমপুর থানার এক পুলিস আধিকারিক বলেন, এলাকার বাসিন্দাদের অভিযোগ আমরা শুনেছি। ওই বাড়িতে এই যুবক এবং যুবতী কেন ঢুকেছিল, তা আমরা জিজ্ঞাসাবাদ করছি। কথা বলার জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা দিলে আমরা মামলার রুজু করে তদন্ত শুরু করব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ