Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীর মাথায় আঘাত, কারাদণ্ড স্বামীর

মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীর মাথায় আঘাত, কারাদণ্ড স্বামীর
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তার জেরে তাঁকে মাথায় নোড়া দিয়ে মেরে গুরুতর জখম করেছিল স্বামী বিজয় সাউ। ওই চোটের কারণে তাঁর একটি চোখ নষ্ট যায়। ওই ঘটনার ১৪ বছর পর মঙ্গলবার শিয়ালদহ আদালতের বিচারক আবীর চট্টোপাধ্যায় বিজয়কে দোষী সাব্যস্ত করে চার বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সরকারি কৌঁসুলি বরুণ দত্ত বলেন, ‘অপরাধী যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। তাকে ছেড়ে দেওয়া হলে সমাজে ভুল বার্তা যাবে। তাই সরকারপক্ষ এই অপরাধীর সাজা চাইছে।’
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে কলকাতার তপসিয়া থানা এলাকায় ওই ঘটনাটি ঘটেছিল। গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫ দিনের বেশি সময় ধরে সংজ্ঞাহীন ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর স্ত্রী পিঙ্কি সাউ ধীরে ধীরে সুস্থ হন। ততক্ষণে তাঁর একটি চোখের অনেকটাই ক্ষতি হয়ে যায়। পুলিসে অভিযোগ দায়ের করা হলে বিজয়কে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য জামিন পায়। এই মামলায় সাক্ষ্য দেন ১১ জন। আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার বিচার চলাকালীন অভিযুক্ত আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তার ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করে। পরে জেল হেফাজতে রেখেই চলে তার বিচার।
সম্পর্কিত সংবাদ