Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ খাওয়া নিয়ে মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী নাবালক

মদ খাওয়া নিয়ে মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী নাবালক
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু হল মানিকতলায়। মদ খাওয়ায় বকুনি দিয়েছিল মা। তার জেরেই আত্মঘাতী হয় বছর সতেরোর ওই কিশোর। রবিবার ভোর ৬টা নাগাদ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে মানিকতলা থানার পুলিস। সেখান থেকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস সূত্রে খবর, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতীই হয়েছে ওই কিশোর। বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, ওই কিশোর স্থানীয় বৃহন্নলা গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করত। বৃহন্নলাদের নিয়মিত মদ্যপান করতে দেখত সে। সেখান থেকেই সে মদ্যপানের নেশায় আসক্ত হয়ে পড়ে। অভিভাবকের দাবি, শনিবার রাতে দেদার মদ্যপান করে বাড়ি ফেরে সে। তারপরও মদ খেতে থাকে সে। তখন তার মা নিষেধ করেন। বকাঝকাও করেন। এরপর রাতে না খেয়েই শুয়ে পড়ে সে। সকালে ছেলের ঘরের দরজা খুলতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ