Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ খাইয়ে বেহুঁশ করে বালিকার শ্লীলতাহানি, পুলিসের জালে দুই

মদ খাইয়ে বেহুঁশ করে বালিকার শ্লীলতাহানি, পুলিসের জালে দুই
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি শ্যামননগর বাসুদেবপুর থানার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লি ষষ্ঠীতলার। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস এলাকার দুই যুবককে গ্রেপ্তার করেছে। নাবালিকার পরিবারের অভিযোগ, দু’দিন আগে এলাকার যুবক গণেশ মালিক বিরিয়ানি খাওয়ানোর নাম করে ওই নাবালিকাকে বাড়ির পাশের নির্জন মাঠে ডাকে। সেখানে আরেক যুবক প্রসেনজিৎ দাস ওরফে ননা ও গণেশ নাবালিকাকে জোর করে মদ্যপান করায়। সে বেহুঁশ হয়ে গেলে মাঠের পাশে একটি পোল্টি ফার্মে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মারধর করে। শরীরের একাধিক জায়গায় ওরা কামড়ে দেয়। কোনওক্রমে দৌড়ে পালাতে গিয়ে নাবালিকা এলাকায় একজনের বাড়ির সামনে পড়ে যায়। ওই ব্যক্তিই তাকে বাড়িতে পৌঁছে দেন। 
Advertisement
ওই নাবালিকার মা জানান, তিনি ১০০ নম্বরে ডায়াল করলে বাসুদেবপুর থানার পুলিস আসে। তারা ননা ও গণেশকে গ্রেপ্তার করে। কিন্তু পরদিন ওরা আদালত থেকে জামিন পেয়ে যায়। ঘটনাটি নিয়ে পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, এলাকা থেকে জানতে পেরেছি যে, ওই নাবালিকা ওই দুই যুবকের সঙ্গে বসে মদ খেয়েছে। এরপর নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছিল। তাঁরা আদালত থেকে জামিন পেয়েছে। প্রশাসনকে বলেছি, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ