Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মিড ডে মিলে বাড়তি দু’টি ডিম

রাজ্যজুড়ে প্রায় ৮৬ লক্ষ পড়ুয়ার পাতে কিছুদিনের জন্য বাড়তি দু’টি ডিম পড়তে চলেছে। মিড ডে মিলে সপ্তাহে একটি অতিরিক্ত ডিম দেওয়ার জন্য ৭৫ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্কুলশিক্ষা দপ্তর তথা প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড।

মিড ডে মিলে বাড়তি দু’টি ডিম
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে প্রায় ৮৬ লক্ষ পড়ুয়ার পাতে কিছুদিনের জন্য বাড়তি দু’টি ডিম পড়তে চলেছে। মিড ডে মিলে সপ্তাহে একটি অতিরিক্ত ডিম দেওয়ার জন্য ৭৫ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্কুলশিক্ষা দপ্তর তথা প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড। পিএম পোষণ প্রকল্পের ফ্লেক্সি ফান্ড হিসেবে এই টাকা মিলছে। ১১ দিনের জন্য পড়ুয়া পিছু আট টাকা বরাদ্দ হয়েছে। ২০২৪-’২৫ অর্থবর্ষের ত্রৈমাসিকে বিভিন্ন জেলার অ্যাকাউন্টে থাকা ব্যয় না হওয়া তহবিল খরচ করে এই অতিরিক্ত ডিম দেওয়া হচ্ছে। এমনিতে সপ্তাহে একটি করে ডিম এখন পায় পড়ুয়ারা। ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহে আরও দু’দিন বাড়তি ডিম পেতে পারে তারা। রমজান মাসের জন্য কলকাতা জেলার বেশ কিছু স্কুলে ডিমের পরিবর্তে মরসুমি ফল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও সার্বিকভাবে ডিম দেওয়াকেই উৎসাহিত করছে পিএম পোষণ ডিরেক্টরেট তথা শিক্ষা দপ্তর। কারণ ফলের ক্ষেত্রে অনেক কারচুপির বিষয় থাকে। জেলাগুলিকে বলা হয়েছে, এর জন্য বাড়তি কোনও ব্যয়সীমার অনুমোদন দেওয়া হবে না। তৃতীয় ত্রৈমাসিকের বাড়তি অর্থ থেকেই এটা খরচ করতে হবে। অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফান্ড ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে সেখান থেকে এই বাড়তি ডিমের টাকা খরচ করা যাবে না। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে প্রায়ই উদ্বৃত্ত তহবিল থেকে কিছুদিনের জন্য এ ধরনের ব্যবস্থা করা হয়ে থাকে। এর আগে মরসুমি ফল, চিকেন প্রভৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল দপ্তর। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ