Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মুচিপাড়ায় সোনা চুরি, গ্রেপ্তার

মুচিপাড়ায় সোনা চুরি, গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক লক্ষ টাকার সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মুচিপাড়া থানা এলাকার। তদন্তে নেমে পুলিস শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুচিপাড়া এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর পরিচিতকে কিছু পরিমাণ সোনা দিয়ে অলঙ্কার তৈরির নির্দেশ দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের পরও ওই যুবক যোগাযোগ করেননি। এরপর ব্যবসায়ী পুলিসে অভিযোগ করেন। পুলিস মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোনা উদ্ধারের জন্য তল্লাশি শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ