Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মছলন্দপুরে ডেঙ্গুতে মৃত্যু সমাজসেবীর

মছলন্দপুরে ডেঙ্গুতে মৃত্যু সমাজসেবীর
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার বিকেলে মৃত্যু হয়েছে হাবড়ার মছলন্দপুরের রাজবল্লভপুর গ্রামের বাসিন্দা বিষ্ণু বসুর (৫২)। তাঁর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার বাসিন্দারা। গরিব-দরদী ছিলেন বিষ্ণুবাবু। প্রতি মাসে ৫১ জন এইচআইভি রোগীর পরিবারকে পুষ্টিকর খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করতেন তিনি। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রয়োজনে রক্তের ব্যবস্থাও করে দিতেন তিনি। এলাকায় বহু মন্দির ও মসজিদ তিনি নিজে খরচ করে তৈরি করেছেন। বিষ্ণু পেশায় ছিলেন পোল্ট্রি ব্যবসায়ী। তাঁর স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন। একজন ডাক্তারি পড়ছেন, অন্যজন অষ্টম শ্রেণিতে। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ