Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল টাওয়ার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ

মোবাইল টাওয়ার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার হালিশহরের যদুনাথবাটি ঘোষপাড়া এলাকায় অজিত ঘোষের বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে এলাকায় তুমুল গোলমাল হয়। এলাকার মানুষ ওই বাড়িতে টাওয়ার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে দেখেন। এমনকী অজিত ঘোষের ভাইয়ের পরিবারের সদস্যরাও টাওয়ার বসানোয় তীব্র আপত্তি জানান। তাঁদের বক্তব্য, টাওয়ার বসানো হলে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। পাখির মৃত্যু হবে। তাঁরা কিছুতেই এই টাওয়ার বসাতে দেবেন না। মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে এলাকার মানুষ গণস্বাক্ষর অভিযান করেন। তাঁদের অভিযোগ খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ