Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল চোর সন্দেহে কেষ্টপুরে কিশোরকে মার

মোবাইল চোর সন্দেহে কেষ্টপুরে কিশোরকে মার
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইল চোর সন্দেহ বাগুইআটির কেষ্টপুরে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কেষ্টপুরের হানাপাড়া বাজার থেকে এক ব্যক্তির মোবাইল চুরি যায়। সেই সময় এক কিশোরকে দেখে সন্দেহ হয় কয়েকজনের। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে মোবাইলটি পাওয়া গিয়েছে। তারপরই তাকে মারধর করে কয়েকজন। খবর পাওয়া মাত্র বাগুইআটি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে উদ্ধার করে। তারপর স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ